মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খানকে গণসংবর্ধনা প্রদান

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি :মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে গণসংবর্ধনা প্রদান করছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্ত মঞ্চে এ গণসংবর্ধনা প্রদান করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি মাগুরা জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
এ সময় শ্রীপুর উপজেলা বিএনপি, সকল ইউনিয়ন বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, মুক্তিযুদ্ধ প্রজন্ম দল, মৎস্যজীবী দল, তাতীদল, সমবায় দল, কলেজ ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মাসুদ মজুমদার, চৌধুরী রেজাউল হক মিন্টুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

 মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত  কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর  মাগুরা জেলা  প্রতিনিধি:মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে  মাঠে শনিবার  বিকেলে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন […]

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষঃ  জড়িত সন্দেহে ২১ জনকে আটক করেছে পুলিশ 

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের নরিহাটি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২১ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নরিহাটি গ্রামের মাতবর তৈয়ব […]