মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার পুলিশের একটি মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
২১ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে অফিসার ইনচার্জ, বিজয়নগর থানার নেতৃত্বে এসআই নাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের রানওয়ে বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিষ্ণুপুর রানওয়ে বাজারের পূর্ব পাশে, জনৈক এমদাদুল হকের মিশ্র ফল বাগানের সামনে রানওয়ে বাজার থেকে কালাছড়া গামী রাস্তার উপর থেকে গাঁজার একটি চালান উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মূল অভিযুক্ত মাসুম মিয়া (২৪), পিতা: শাহ আলম, সাং: কালাছাড়া (পশ্চিম), ইউনিয়ন: ৮নং বিষ্ণুপুর, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া এবং আরও ১/২ অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে এসআই নাফিজুল ইসলাম, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুযায়ী মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে মাসুম মিয়াসহ অজ্ঞাতনামা ১/২ জনকে আসামি করে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

