বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনে সহযোগিতা না করে যারা ধানের শীষের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, তারা দল ও আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ সকালে ধোবাউড়া উপজেলা সদরের ফকিরভিটায় সাবেক সংসদ সদস্য আফজাল খান সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে আয়োজিত সমর্থন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় আফজাল খান সমর্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী প্রকাশ্যে এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন ঘোষণা করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ।
সভায় বক্তারা ধোবাউড়ায় আফজাল খান সমর্থিত কয়েকজন নেতার স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের কিছুই না জানিয়ে ব্যক্তিস্বার্থে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে তারা দলের সঙ্গে প্রতারণা করেছেন। বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরের মাটি শুকাতে না শুকাতেই যারা এই প্রতারণায় লিপ্ত হয়েছে, বিএনপির ত্যাগী নেতাকর্মীরা তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ৪/৫ জন বিতর্কিত নেতা ছাড়া ধোবাউড়ার সর্বস্তরের নেতাকর্মী ধানের শীষের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন।
ধানের শীষের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,
“ক্ষমতার জন্য নয়, আপনাদের অধিকার রক্ষার জন্যই আমার এই রাজনীতি। আপনাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও সংগ্রামের সাথেই আমি আছি এবং থাকবো।”
তিনি আরও বলেন, আসুন গারো পাহাড়ের পাদদেশে চির অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে উন্নয়ন, গণতন্ত্র ও মানবিক মর্যাদার আলোয় একটি আলোকিত জনপদে রূপান্তরিত করি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক। এছাড়াও ধানের শীষের পক্ষে সমর্থন ব্যক্ত করে বক্তব্য রাখেন স্থানীয় নেতা অ্যাডভোকেট জুবায়ের হোসেন সোহাগ, লুতফর রহমান ফকির, নজরুল ইসলাম, আলাল উদ্দিন, তাইজুল ইসলাম, মোশাররফ হোসেন, সাদেকুর রহমান সরকার, হেলাল উদ্দিন হেলাল, আশরাফুল আলম, হাবিবুল্লাহ হবি, আজিজুল ইসলাম ও সাইফুল ইসলাম কনকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

