পাবিপ্রবি প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে আসছেন যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার

Share the post
মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবিপ্রবিতে আসছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট কবি ও গবেষক অধ্যাপক আব্দুল হাই শিকদার।
পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে ‘চবিশের গণঅভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা যায়।
২৮ আক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান।
সেমিনারে বিশেষ আলোচক হিসেবে থাকবেন এমদাদুল হক, সহ-সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও সাবেক সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি; মোঃ সাঈদুর রহমান, রাজনীতি ও বিশেষ সম্পাদক, দৈনিক ইত্তেফাক এবং সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি; ও আকতারুজ্জামান, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন এবং কার্যনির্বাহী সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারের মাধ্যমে সাংবাদিকতা পেশার নৈতিকতা, দায়িত্ববোধ এবং শিক্ষাঙ্গনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা তুলে ধরা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
পাবিপ্রবি প্রেসক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজনৈতিক কার্যক্রমে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ কমিটি হয়েছে বলে জানা যায়৷ এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তুষার মাহমুদ এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের […]

বিজয় দিবসে পাবিপ্রবি ছাত্রদলের বিজয় র‍্যালি

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ বিজয় র‍্যালির আয়োজন করা হয়। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়। র‍্যালিটি […]