নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Share the post
মোঃ আরিফ হোসেন। নোয়াখালী  প্রতিনিধি:নোয়াখালীতে শেষ দিনে পৃথক পৃথক আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের হেভিওয়েট প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন দলের প্রার্থীরা।
নোয়াখালী-১ আসন থেকে বিএনপি ধানের শীষে পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৩ আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও নোয়াখালী-৪ আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত অনেক প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা পর্যায়েও মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

হাতিয়ায়  বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের 

Share the post

Share the postসাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া নোয়াখালী : নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে বুড়িরচর ইউনিয়নের আলাদি গ্রামের আলাদি বাজারে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং ভেতরের আসবাবপত্র তছনছ করা […]

‎৪৪ কেন্দ্রে সাড়ে ৭ হাজার ভোটে এগিয়ে বরকত উল্লাহ বুলু

Share the post

Share the post মোঃ আরিফ হোসেন ‎নোয়াখালী প্রতিনিধি; ‎নোয়াখালী-৩ আসনে ৪৪ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান। ‎ ‎এতে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাত হাজার ৬৬৪ ভোটে এগিয়ে আছেন। ‎ ‎প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ৪৪ কেন্দ্রে ধানের শীষ পেয়েছেন […]