জামায়াত ঘের দখল করে না,জমি দখল করে না বালু উত্তোলন করে না-

Share the post
সৈয়দ আব্দুল সালাম পান্না, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারা বাংলাদেশের মানুষ এবার দাড়ী পাল্লায় ভোট দিতে প্রস্তুত আছে। নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু রয়েছে হয়েছে তারা সারা বাংলা দেশে পৌছে দিতে হবে। জামায়াত ইসলামী গুম,খুন,লুটপাট ও দুর্নীতি মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।
সোমবার (২০ অক্টোবর) সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কোন উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কোন উস্কানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণ জোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই এবার সকলকে দাড়ীপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তালা উপজেলা জামায়াতের আমীর মাও: মফিদুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ,খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনে বকুলকে রাখার জোর দাবি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার তালা, কলারোয়া ও আশপাশের এলাকায় অ্যাডভোকেট শাহনারা পারভীন বকুলকে মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে রাখার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা, তাঁর পক্ষে মতামত জানাচ্ছেন এবং বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। অ্যাডভোকেট শাহনারা পারভীন […]

সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক খরা কাটিয়ে সাতক্ষীরায় রাজকীয় প্রত্যাবর্তন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন (বেসরকারি ফলাফল অনুযায়ী)। বিএনপি ও জামায়াতের মধ্যকার দ্বিমুখী লড়াইয়ে শেষ হাসি হাসল ১১-দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীরাই। বিজয়ী […]